স্ত্রীর করা মামলায় বিমানবন্দর থেকে স্বামী গ্রেপ্তার

হরিরামপুর থানা

মাদারীপুর আদালতে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মানিকগঞ্জের সেলিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে সেলিম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার দুপুরে গ্রেপ্তার সেলিমকে হরিরামপুর থানা পুলিশ মানিকগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেপ্তার সেলিম হরিরামপুর উপজেলার দিয়াপাড় গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মাদারীপুর জেলার মোল্লা কান্দি গ্রামের মৃত রেজাউল চৌকিদারের মেয়ে পাখি আক্তার ইভার (২১) সাথে সেলিমের প্রায় ৬ বছর পূর্বে বিয়ে হয়। ইভা সেলিমের পারিবারিক জীবনে দুই ছেলে সন্তান রয়েছে। সেলিম বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তার স্ত্রী ইভাকে নানাভাবে নির্যাতন করতো। ইভা সম্প্রতি মাদারীপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামী সেলিম পলাতক থাকে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরো পড়ুন: মানিকগঞ্জ পৌরসভার বেউথা সড়কটির বেহালদশা

ওসি আরো বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। সেলিম বিদেশে চলে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা বিষয়টি বিমানবন্দর পুলিশকে অবহিত করি। পরে ইমিগ্রেশন পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে হরিরামপুর থানায় প্রেরণ করে।

সবখবর/ নিউজ ডেস্ক

১ thought on “স্ত্রীর করা মামলায় বিমানবন্দর থেকে স্বামী গ্রেপ্তার”

  1. Pingback: মাদক সেবনে বাঁধা, কলেজ ছাত্রকে কুপিয়ে জখম - সবখবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top